1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

হ্নীলা মৌলভীবাজারে জবরদস্তি করে প্রবাসীর বসতভিটাতে রাস্তা নির্মাণের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

সংবাদ দাতা

টেকনাফের হ্নীলা মৌলভীবাজারের ২নং ওয়ার্ডে কর্মসৃজনের টাকায় দুবাই প্রবাসীর জমিতে জবরদস্তি করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে হ্নীলা মৌলভীবাজারে উক্ত ঘটনা ঘটে।
স্থানীয় দুবাই প্রবাসী জুবায়ের এর বোন হালিমা বেগম জানান, আমাদের এলাকার মেম্বার বেলাল উদ্দীন যে জমিতে রাস্তা নির্মান করতে মাঠি ফেলেছেন তা হল সম্পুর্ন আমার ভাইয়ের জমি। যেটা দিয়ে রাস্তা নির্মান করলে আমাদের পরিবারের বড় ক্ষতি হবে।

তিনি আরো বলেন, আমার ভাইয়ের জমিনের পশ্চিম দিক হতে যে রাস্তা নির্মাণ করতেছে অথচ সে রাস্তা দিয়েও চলাচলের কোনো মানুষ নেই,ওই স্থানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা জনগুরুত্বপূর্ণ স্থান। জনশূন্য এলাকায় রাস্তা নির্মাণের নামে প্রকল্পের টাকা হাতিয়ে নিতে এমন হীন চেষ্টা করছে বলে অভিযোগ ভুক্তভোগির ।

হালিমা আরো জানান , দক্ষিণ-পশ্চিমে দুবাই প্রবাসীর ৩৫ শতক জমি রয়েছে। সেখান থেকে ইতোপূর্বে রাস্তার নির্মাণের জন্য পূর্ব দিক হতে ৯ শতকের মত জমি ছেড়ে দিয়েছে প্রবাসী জুবায়ের। যে ৯ শতক জমির মূল্য প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা। এরপরেও তার জমির অন্য পাশে যেদিকে কোন রাস্তার প্রয়োজন নেই সেখানে স্থানীয় মেম্বার বেলাল উদ্দীন কেন জোরপূর্বক ফের রাস্তার নির্মান করে যাচ্ছে তা আমার বুঝে আসেনা।

দুবাই প্রবাসী জুবায়ের বলেন,আমি প্রবাসে আছি দীর্ঘ ১৬ বছর ধরে। আমরা দেশের অর্থনীতি সচল করতে এবং পরিবারকে সুখে শান্তি রাখতে প্রবাসে এসেছি। কিন্তুু আমি মনে করি স্থানীয় মেম্বার আমাদের উপর অত্যচার করছে। আমার বাড়ির জায়গার উপর দিয়ে আবারো রাস্তা নির্মান করবে তা হতে পারেনা।
দেশে আমার উপযুক্ত কোনো অভিবাবক না থাকায় আজ অসহায় হয়ে পড়েছি। এবিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত বলেন,আমি কথা বলতেছি,বিষয়টি দেখছি। এবিষয়ে স্থানীয় মেম্বার বেলাল উদ্দিনের কাছে সরজমিনে গিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off