1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রামুতে সূর্যের হাসি যুব সংঘ ও প্রবাসী ফোরামের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৫১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে সূর্যের হাসি যুব সংঘের উদ্যোগে ও দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরামের সহযোগিতায় ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সবংর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার, ৪ ডিসেম্বর সকালে দক্ষিণ মিঠাছড়িস্থ সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক বুলবুলের সভাপতিত্বে সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা। বিশেষ অতিথি ছিলেন সূর্যের হাসি যুব সংঘের সদ্য সদস্য আমেরিকা অভিবাসী আবুল কায়সার, দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরামের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব রামুর চেয়ারম্যান মাস্টার জামাল হোসাইন চৌধুরী, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাস্টার মুজিবুর রহমান সহ অন্যান্যরা।
নুরুল আবছার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এরশাদ উল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ইয়াসিন মনির সোহাদ, উম্মে সাদিয়া সিদ্দিকা নূরী, মাস্টার জামাল হোসাইন চৌধুরী, মাস্টার মুজিবুর রহমান, আবুল কায়সার। অনুষ্ঠানে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন থেকে এবারের এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!