1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

টেকনাফে দেড় লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা, কাঠের নৌকা জব্দ

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং একটি কাঠের নৌকা উদ্ধার
করা হয়েছে।

সোমবার (১২ জুন) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-ও হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে আশিকানি নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহলদল বর্ণিত এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে ৪ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্ণিত স্থানে নাফ নদীর কিনারায় আসতে দেখে। নৌকার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই নৌকা হতে লাফিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পার্শ্ববর্তী কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে একটি কাঠের নৌকার ভিতর হতে কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৩টি পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পোটলার ভিতর হতে ১ এক লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য, উদ্ধারকৃত নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করে মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধর্তন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off