1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে র‌্যাবের অভিযান! বিপুল পরিমাণ ই*য়াবাসহ যুবক আ*টক! ৭জনকে আ*সামি করে মা*ম*লা

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০৪৬ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১লক্ষ ২৮হাজার ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) পক্ষে মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে রফিক আহমদ নামে একজনকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির বসত ঘরের শয়ণকক্ষে সিলিং এর উপরে একটি সাদা প্লাষ্টিকের বস্তার ভেতরে ইয়াবা মজুদ রয়েছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে ১লক্ষ ২৮হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারী ওই এলাকার নুরুল ইসলামের ছেলে রফিক আহমদ।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই আরও পাঁচজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র রয়েছে। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্ত দিয়ে সংগ্রহ পূর্বক মজুদ করে থাকে। পরবর্তীতে নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

এদিকে উক্ত বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পর আটক রফিকের স্বীকারোক্তি অনুযায়ী জব্দকৃত মাদকের সাথে সম্পৃক্ত থাকার কারণে আরো ছয়জনকে আসামি করা হয়েছে যা এজাহার সূত্রে জানা গেছে।আসামিরা হলেন- ফজল করিম, আব্দুর রশিদ, শফিক আহমদ, ফরিদ আলম, শাহব উদ্দিন ও রশিদা বেগম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off