1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসীদের গুলিতে ২ পুলিশ আহত

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৯ বার পড়া হয়েছে

মনসুর আলম মুন্না,(কক্সবাজার) থেকে।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) ১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এতে আরসা সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার ক্যাম্প-৫ এর ডি/৫ এবং ক্যাম্প-৬ এর সি/৬ ব্লকের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪-এপিবিএনের উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। আহতরা হলেন- উখিয়ার ১৪ এপিবিএনের কনস্টেবল জানে আলম ও ইমরুল হাসান শুভ।

১৪ এপিবিএনের উপ-অধিনায়ক জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার একটি দল ক্যাম্প-৫ এর ডি/৫ এবং ক্যাম্প-৬ এর সি/৬ ব্লকের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। এমন তথ্য পেয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন নৌকার মাঠ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছলে আরসার সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি ছুঁড়ে।এসময় তাদের ছুঁড়া গুলিতে জানে আলম ও ইমরুল হাসান শুভ নামে দুই পুলিশ কনস্টেবলের ডান হাতে গুলি লাগে।

তিনি আরও বলেন, আহত দুই পুলিশ সদস্যদের উদ্ধার করে নিকটস্থ ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ টহল বাড়ানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off