1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে কু’পিয়ে হ’ত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

চিপস ও সিগারেট বাকিতে বিক্রি করতে রাজি না হওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে মিরকাদিম পৌর কাউন্সিলরের ভাই। সোমবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোশারফ মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে। ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে রাতেই আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবেল মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও মোশারফ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে অভিযুক্ত রুবেল তাকে ডেকে তুলে চিপস ও সিগারেট বাকিতে চান। সে দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে এনে ধারালো ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে ফেলে রেখে চলে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, মোশারফকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্ত রুবেল। রাতেই তাকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off