1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ

চেয়ারম্যানকে লক্ষ্য করে মেম্বারের গুলি!

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি।

 

রাঙ্গামাটি বিলাইছড়ির ৪ নম্বর বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমাকে গুলি করে হত্যাচেষ্টা করেছেন একই ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা।

 

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার বড়থলীপাড়ায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঘটনার সময় চেয়ারম্যান বড়থলীপাড়ার একটি বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে উদ্ধার করে বুধবার (২১ মে) ভোরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল বলেন, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আহত চেয়ারম্যান আতুমং মারমা বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা আমাকে গুলি করেছে। তবে কোনো কারণে এবং কেন গুলি করেছিল তা জানি না।

 

এ বিষয়ে জানতে ঘটনার পর ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

 

রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে। তদন্ত করার পর এ ঘটনা কেন ঘটিয়েছে তা জানা যাবে।###

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off