1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

টেকনাফে রাতের আঁধারে বসতঘরে ডাকাতদলের গুলি ও ভাঙচুরের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক

টেকনাফের হোয়াইক্যং ইউপির ঝিমংখালী পূর্বপাড়ায় আব্দুল হাকিমের পুত্র শাহাব উদ্দিনের বাড়িতে স্থানীয় চিহ্নিত ডাকাত দলের সদস্যরা রাতের আঁধারে গুলি ও ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠেছে। গুলির আঘাতে বাড়ির জানালার কাচের গ্লাস ভেঙে টুকরো হয়ে যায় এবং বাড়ির লোকজন আতংক হয়ে পড়ে । গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টারদিকে এ ঘটে বলে জানা গেছে।


বাড়ির মালিক শাহাব উদ্দিন বলেন, মেয়ের বিয়ের খরচের জন্য ব্যাংক থেকে চার লাখ টাকা উঠাইছি। হইতো টাকার খবর পেয়েই ডাকাত দল এসেছিল। ডাকাতদল পুলিশ পরিচয়ে ঘরে আসলেও সে সময় আমি বাসায় ছিলাম। আমার স্ত্রী রোজিনা আমাকে ফোন করে বিষয়টি জানালে,আমি দ্রুত মেয়ের শওকত কে কল দিয়ে বলি,দ্রুত ঘরে যাও সেখানে নাকি পুলিশ এসেছে। ফোন পেয়ে শওকত এসে ঘরের দেওয়ালের বাহির থেকে ডাকাতদলকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে তার শাশুড়ীকে দরজা না খুলার জন্য বলে দেয়। শওকতের আওয়াজ শুনে ডাকাতদল তাকে গুলি করলেও দ্রুত সরে যাওয়ায় ভাগ্যক্রমে তার শরীরে গুলি লাগেনি।

শাহাব উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার বলেন,
মেয়ের জামাই শওকতের আওয়াজ শুনে ভিতর থেকে দেখতে পায় যে,স্থানীয় চিহ্নিত ডাকাত আব্দুর রহিম প্রকাশ ডাকাত পুতিয়া, ইউনুস, অপহরণকারী মিজান, মমতাজ,আলী আহমদ,রাসেল ও সৈয়দ আলমরা বাড়ির জানালায় এলোপাতাড়ি গুলি করছে। এতে ঘরের জানালার গ্লাস জর্জরিত হয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে,ডাকাতদল এলোপাতাড়ি ফাঁকাগুলি ছোঁড়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে গ্রামে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান বাড়ির মালিক শাহাব উদ্দিন।

এবিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, বিষয়টি শুনেছি তদন্ত চলছে। যদি সঠিক হয় তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off