1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি 

স্থানীয় ও দেশিয় লবণ চাষিদের বৈষম্য করা হলে জুলাই / আগস্টের বিপ্লবের কি প্রয়োজন ছিল- মানববন্ধনে বক্তারা

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন টেকনাফ। 

ইন্ডাস্ট্রিয়াল সল্ট নাম দিয়ে চাহিদার অতিরিক্ত শিল্প লবণ আমদানির প্রতিবাদে এবং দেশিয় লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্যের দাবিতে লবন চাষী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে টেকনাফের হ্নীলা বাজারে ও সন্ধায় টেকনাফ সাবরাং ইউনিয়নে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। হ্নীলা ইউনিয়ন লবণ ব্যবসায়ি সমিতির সিনিয়র সহ সভাপতি নাজির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোছাইন আনিমের পরিচালনায়  মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, টেকনাফ উপজেলা লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এল এল বি, সুলতান আহমদ বিএ, সদস্য জাফর আলম মেম্বার সহ অনেকেই।


এতে বক্তরা বলেছেন, দেশের চাহিদার ৯৫ ভাগ লবণ আমরা কক্সবাজার তথা দেশ থেকে উৎপাদন করি। আমাদের দক্ষিণ অঞ্চলের লবণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। লবণ চাষের মাধ্যমে যারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দিন রাত কাজ করে যাচ্ছেন, তারা আজ ন্যায্য মূল্যে না পেয়ে দুবির্ষহ জীবন যাপন করছি। লবণের দাম কম হওয়ার কারণে জমির মালিক, ব্যবসায়ী লবণ ও চাষি সহ অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের চাষের উপরে সংসার, জীবন জীবিকা, ছেলে সন্তানের লেখা পড়া সহ চাষিদের মৌলিক অধিকার নির্ভরশীল । তারা আরো দাবি করেন, লবণ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিলেই প্রকৃত লবণ চাষিরা তাদের ন্যায্য মূল্য ফিরে পাবেন। তাই দ্রুত সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশিয় লবণ শিল্প কে বাঁচাতে গুরুত্ব দিন।

মানববন্ধনে লবন চাষি আব্দুল্লাহ বলেন, গেল বছরে মন প্রতি ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত লবণের মূল্য পেয়েছি। সেখানে যদি এ বছরে মন প্রতি ১৮০ থেকে ২০০ টাকা হয়। তাহলে তো আমরা মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি স্থানীয় ও দেশিয় লবণ শিপ্ল বা চাষিদের এ ভাবে বৈষম্য করা হয় তাহলে অধিকার আদায়ের জন্য জুলাই / আগস্টে যারা জীবন দিয়েছে এবং আন্দোলন করেছে তাদের ত্যাগ বৃথা যাবে বলে মনে করি। তাই আমরা সকল লবণ চাষি, শ্রমিক ও ব্যবসায়িরা লবণের দাম বৃদ্ধি করার জন্য মাননীয় প্রধাণ উপদেষ্টা ডক্টর ইউনুস এর প্রতি অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off