1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ;

 

অপরাধী যে দলের হোক, যত বড় প্রভাবশালী হোক, তার কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, মিটফোর্ড এলাকার এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। এ মামলার ছায়া তদন্ত চলছে। এখনও বিস্তারিত কিছু বলার সময় আসেনি, তবে বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সেনাবাহিনী-পুলিশসহ অন্যান্য সংস্থাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

 

শহিদুর রহমান আরও বলেন, স্থানীয় চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এটা প্রাথমিক পর্যায়ের ধারণা।

 

র‍্যাব মহাপরিচালক দৃঢ়ভাবে বলেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সে যে দলের হোক, যত বড় প্রভাবশালী হোক, কোনো ছাড় নেই। আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

 

তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই গুছিয়ে এনেছি। আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযানে পরিস্থিতি উন্নতির দিকে। আশা করছি, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারব।

 

সম্প্রতি গণপিটুনির ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, কোনোভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। মব সন্ত্রাস করে অন্যায়ভাবে কোনো দাবি আদায় করার সংস্কৃতি বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off