1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফ বাহার ছড়ায় স্কুল ছাত্রী অপহরনের মূলহোতারা এখনো ধরা ছোঁয়ার বাহিরে!

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৫৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা।
টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল গ্রামের মোঃ আমিন এর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে মারিশ বনিয়া স্কুল হতে সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী (ছদ্মনাম- রুমানা) কু প্রস্তাবে রাজী না হওয়ায় স্থানীয় বখাটে যুবক বশির আহমদের পুত্র মোঃ আফসার উদ্দিন(২০) স্কুল ছাত্রীর নিজ বাড়ীর সামনের রাস্তায় একা পেয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে একটি অজ্ঞাতনামা সিএনজিতে করে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণ করে যাবার সময় তার চিৎকারে স্থানীয়রা এেিগয়ে আসলেও দ্রুত গতিতে সিএনজিতে করে তারা পালিয়ে যায়। ফলে তাদের কবল হতে স্কুল পড়–য়া মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই স্কুল শিক্ষার্থীকে ‘অপহরণ’ করা হয় বলে দাবী মেয়ে পক্ষের। এ ঘটনায় স্কুল ছাত্রীর মাতা ছকিনা বেগম বাদী হয়ে ৫ জনকে এজাহার নামীয় আসামী করে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন। মামলা নাং-৩৬, তারিখ- ২৬-০৪-২০২০ ইং।
এদিকে “অপহৃত স্কুল ছাত্রী এখনো উদ্ধার না হওয়ায় দুঃচিন্তায় পড়েছেন তার পরিবার। অন্যদিকে ধরা ছোঁয়া বাহিরে থেকে যায় অপহরনেল মূল হোতাসহ অন্যান্য আসামীরা। বাদী পক্ষ অপহরনেল মূল হোতাসহ মেয়েকে যে কেউ উদ্ধার করে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষনাও করেছেন।
মামলার এজাহারে বলা হয়, স্কুলে যাওয়া আসার পথে তার মেয়েকে স্থানীয় বখাটে যুবক স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন ধরণের কটুক্তি ব্যবহার, কূ-প্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করে আসছিল। ওই স্কুল ছাত্রী অসহ্য হয়ে বিষয়টি বাড়ীতে বললে তারা অভিযোক্তদের অভিবাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে। এরই জের ধরে গত ২০ এপ্রিল ওই স্কুল ছাত্রীকে বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে নিজ বাড়ীর সামনের রাস্তায় একা পেয়ে উক্ত মোঃ আফসার উদ্দিন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে একটি অজ্ঞাতনামা সিএনজিতে করে জোরপূর্বক তুলে নিয়ে যাবার সময় তার চিৎকারে আমিসহ পরিবারের অন্যন্য সদস্যরা এেিগয়ে আসলে দ্রুত গতিতে অজ্ঞাত সিএনজিটি পালিয়ে যায়। ফলে তাদের কবল হতে স্কুল পড়–য়া মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহনের মামলা দায়ের করার পর থেকে বিবাদীরা বিভিন্নভাবে বাদী ও তার আত্মীয়-স্বজনকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি ও প্রাণনাশের ভয় দেখাচ্ছে। ছাত্রীর মাতা ছকিনা বেগম জানান, অপহরণের ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত কোন খোঁজ মিলেনি। আটক হয়নি কোন আসামী। উল্টো অপহরণকারীরা মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিচ্ছে। অন্যথায় আমাদের এলাকা ছাড়া করবে বলে শাসাচ্ছে। তিনি আরো জানান, অভিযোক্ত আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে থাকায় মামলার বাদী পক্ষ নিরাপত্তা হীনতায় ভোগছে। বিবাদীদের প্রাননাশের হুমকিতে নির্ঘুম রাত কাটাচ্ছে বলে ও জানান বাদী ছকিনা বেগম। বাদী পক্ষের একজন জানান, কোন ব্যক্তি যদি অপহরণ কারী যুবকের সন্ধান বা হাতে নাতে আটক করে আইনশৃংখলা বাহিনীর নিকট সোপর্দ করে দিতে পারে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএমস দোহা মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্তদের আটক ও ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে বলে ও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off