1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি: বিজিবি’র প্রতিবাদলিপি| Teknaf71

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৪৯১ বার পড়া হয়েছে

তুমব্রু (বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন তুমব্রু শূন‌্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

গোলাগুলির ঘটনায় শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

কক্সবাজারস্থ বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুমব্রু সীমান্তে বর্ডার পিলার ৩৫ এর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রচুর গোলাগুলি হয়েছে। গোলাগুলির সঙ্গে সঙ্গে বাংলাদেশ সীমান্তের ভেতরে বিজিবির টহল জোরদার করা হয়েছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে গোলাগুলির বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তারা জানিয়েছে, সীমান্তের কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকালে গুলি বিনিময় হয়েছে। কিন্তু সীমান্তের কাছাকাছি কোনো অভিযান হলে এটা বিজিবিকে জানানোর কথা। কিন্তু তারা অবহিত না করায় শুক্রবার সন্ধ্যায় একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

লেফটেন‌্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘সীমান্তের কাছাকাছি যেহেতু গোলাগুলি হয়েছে; সেহেতু শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তো আতঙ্ক বিরাজ করবেই। তারপরও রোহিঙ্গাদের আশ্বস্ত করা হয়েছে। সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দিতে বিজিবি প্রস্তুত আছে।’

২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে তুমব্রু সীমান্তের শূন্যরেখায় কোনারপাড়ায় ১ হাজারের বেশি রোহিঙ্গা পরিবার বাস করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off