1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

নিষেধাজ্ঞা অমান্য করায়:ফের টেকনাফে ৭০ হাজার মিটার কারেন্ট জাল পুড়ালো কোস্ট গার্ড!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৯৫৭ বার পড়া হয়েছে

আজিজ উল্লাহ:টেকনাফ, বাহারছড়া

দেশে মৎস্য প্রাণিসম্পদের সম্মৃদ্ধি ও সাগরে মৎস্য প্রজনন শক্তি বৃদ্ধির লক্ষে প্রজনন মৌসুমে সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। যা গত ২০ মে থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। এরই মধ্যে এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ায়।

টেকনাফ বাহারছড়া জিসি আউটপোস্ট কোস্ট গার্ডদের কাউন্টিংজের কমান্ডার মাসুদ টিটুর নেতৃত্বে বাহার ছড়া কোস্ট গার্ড অভিযান চালিয়ে স্থানীয় শামলাপুর উত্তর-দক্ষিণ ও মেইন নৌকার ঘাটসহ উত্তর শিলখালী নৌকার ঘাটের মাছ ও জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮জুন) সকাল ৯.০০ টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে নৌকা নামার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি নৌকার ঘাট থেকে প্রায় ৩শ কেজি সামুদ্রিক মাছ এবং ৭০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। পুড়ানো জালের আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এসময় সকল মৎস্যজীবী পালিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি।

বাহারছড়া জিসি আউট পোস্টের কমান্ডার মাসুদ টিটু জানান,৬৫ দিন সাগরে মাছ ধরার উপর সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করছে তা বাস্তবান করতে তাদের অভিযান অব্যাহত থাকবে বল জানান।কেহ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে গেলে উর্ধ্বতন কর্মকতার আদেশক্রমে জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হবে এবং আগামীকাল উক্ত ঘাটে নির্বাহী ম্যাজেস্ট্রেট এসে জরিমানা করা হবে হবে বলেও জানিয়েছেন।

উল্লেখ্য টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বরাতে জানা যায় এই বন্ধ সময়ে জেলেদের তালিকাভুক্ত কার্ডধারী ৭হাজার ৮৬০ জেলে পরিবারের মধ্যে ৪৪০.১৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off