1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

পর্যটন মওসূমকে সামনে রেখে : ইয়াবার জোয়ারে ভাসছে টেকনাফ – টেকনাফ ৭১

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭০ বার পড়া হয়েছে

মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ

স্থলে পুলিশী অভিযান ঝিমিয়ে পড়া এবং নাফনদী ও সাগর উপকূলের চিহ্নিত চোরাইপয়েন্ট সমূহে নজরদারী এবং জিরোপয়েন্ট জলযানের দৃশ্যমান তৎপরতা না থাকায় মিয়ানমার থেকে বানের স্রোতের মত আসছে বস্তা বস্তা ইয়াবা ট্যাবলেট। সম্প্রতি ইয়াবা সেবন,খুচরা ব্যবসা ও পাচার বৃর্দ্ধি পেয়েছে। বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর অভিযানে জব্দ হচ্ছে লাখ লাখ ইয়াবা। শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারী ইয়াবা জব্দের সাথে আটক না হওয়ায় ইয়াবা পাচার থামানো যাচ্ছেনা। বিশেষ করে পর্যটন মওসূমকে সামনে রেখে এবং মিয়ানমার থেকে থেমে থেমে ঢুকছে বস্তা বস্তা ইয়াবা ট্যাবলেট। এমতাবস্থায় পুরো টেকনাফ ইয়াবা (মাদকের) জোয়ারে ভাসছে। বেশীরভাগ জড়িত হয়ে পড়েছে, যুবক ও যুবতিরা। রোহিঙ্গাদের পাশাপাশি এবং স্থানীয় মাদক, মানবপাচারকারী, তালিকাভূক্ত এবং নব্য ইয়াবা কারবারীরা ইয়াবা ব্যবসা ও পাচারে নেমেছে। বিশেষ করে সিনহা হত্যার পর থেকে এবং পরিস্থিতি পালটে গিয়ে ওরা ফের ইয়াবা ব্যবসা ও পাচারে নেমেছে। অনুসন্ধানে জানা যায়, টেকনাফ সীমান্তে বর্তমানে ইয়াবা বা মাদকের রমরমা নীরব বাণিজ্য চলছে। তার মধ্যে সাবরাং শাহপরীরদ্বীপ, দক্ষিণপাড়া, ঘোলারপাড়া, জালিয়াপাড়া, সাবরাং নয়াপাড়া, জিনাপাড়া, ডেগিল্যারবিল, সিকদারপাড়া, মন্ডলপাড়া, কোয়াংছড়িপাড়া, কাটাবনিয়া ও খুরেরমূখ। টেকনাফের সদর মৌলভীপাড়া, নাজিরপাড়া, বড় হাবীবপাড়া, মহেশখালীয়াপাড়া, গোদারবিল, তুলাতলী, হাবিরছড়া, মিঠাপানিরছড়া, কেরুনতলী, ও বরইতলী। টেকনাফ পৌর এলাকা নাইট্যংপাড়া। হ্নীলার চৌধুরীপাড়া, জাদিমুড়া, পূর্ব লেদা ও ওয়াব্রাং। হোয়াইক্যং এর ঝিম্মংখালী, উনচিপ্রাং, উলুবনিয়া, হারাংগ্যাঘোনা ও তুলাতলী। বাহারছড়া, শীলখালী, শামলাপুর, নোয়াখালী। সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া, মাঝের পাড়া ও চিরাদ্বীয়া। সূত্র জানায়, মিয়ানমারে করোনা ভাইরাস ও লকডাউনের কারণে দুদেশের সীমান্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় এর পরিবর্তে আমদানি নিষিদ্ধ পণ্য মাদক ঢুকছে বেপরওয়া ভাবে। সূত্র আরো জানায়, মাদক বিরুধী অভিযানে আটক এবং ক্রসফায়ারের ভয়ে ইয়াবা কারবারীরা আত্মগোপনে থাকা অবস্থায় ইয়াবার বস্তা ও কালোটাকা মাঠিতে পুতে রাখা হয়েছিল। পরিস্থিতি বুঝে ওরা মাঠি থেকে ইয়াবা তুলে ফের পুরানো ব্যবসায় নেমেছে। টেকনাফ কোষ্ঠ গার্ড কেরুনতলী সদর দপ্তরের লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, আমি এ দপ্তরে ১ মাস যোগদানের পর পৃথক অভিযানে ৭ লাখ ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন পাচারকারীকে আটক করেছি। দেশ এবং জাতীর স্বার্থে অর্পিত দায়িত্ব পালন করে যাব এবং মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স থাকবে। তাই আমি সকলের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off