1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন 

টেকনাফ লেদার ডাকাত জামালের অত্যাচারে অতিষ্ট অসহায় পরিবার |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক::টেকনাফ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের আওতাধীন লেদা এলাকার চিহ্নিত অস্ত্রদারী সন্ত্রাসী জামাল তার দুই পুত্রসহ দশ বারোজন লোক অসহায় এক মহিলা পরিবারের উপর হামলা করেছে। (শনিবার) ৩ই সেপ্টেম্বর সকাল ৯টার সময় দেশীয় অস্ত্র,দা,কিরিচ নিয়ে দশ বারো জন লোক এমন অতর্কিত হামলা চালিয়েছে ছয় মাসের গর্ভবতী এক নারীর উপর।

হামলাকারীরা হলো,হামিদ হোসেন,দেলোয়ার হোসেন, এবং তাদের পিতা জামাল হোসেন সহ আরো অপরিচিত কয়েকজন লোক।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,বিগত এক মাস ধরে মৃত হায়দার আলীর পুত্র সন্ত্রাসী জামাল হোসেন লেদা এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের ভাড়া বাসার লোকদের ডিস্টাব করে আসছিলো এবং বাসা ভাড়া মালিক নুরুল ইসলামকে না দিয়ে সন্ত্রাসী জামাল গ্যাংদের দেয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিতো।বাসার মালিক নুরুল ইসলামকে নিষেধ করেছিলো ভাড়াটিয়াদের থেকে ভাড়া না নিতে,যদি নেয় তাহলে বাসার মালিককে খুন করা হবে বলেও হুমকী দিয়েছিলো।সন্ত্রাসী জামাল গংরা ভাড়াটিয়ারদের থেকে মাসিক ভাড়া চাইলে,তারা দিতে অনিহা প্রকাশ করলে, ভাড়াটিয়াদের উপর হামলা চালায়।বাসার মালিক নুরুল ইসলামের বোনের উপর অমানবিক মধ্যযুগীয় নির্যাতন চালিয়ে,তার গলার ১ভরী স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান, ভুক্তভোগী নুরবাহার বেগম।

ঘটনার খবর পেয়ে র‍্যাব ১৫ কে জানালে,র‍্যাব সদস্যরা ঘটনা স্থলে পৌঁছার আগেই অস্ত্রশ্বস্ত্র নিয়ে সন্ত্রাসী জামাল গ্যাং পাহাড়ে ঢুকে যায়।

এবিষয়ে ভুক্তভোগী পরিবার টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,সংবাদকর্মীদের। ভিকটিম পরিবার ও এলাকার সচেতন মহল এমন অস্ত্রদারী সন্ত্রাসীরদের দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off