1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৭৪ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানি/মোঃ শেখ রাসেল:: টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর সদস্যরা গোপন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে ১১হাজার ৯৩০পিস ইয়াবাসহ জাফর আলম নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফের হোয়াইক্যং বাজারের ব্রিজ সংলগ্ন সড়কের দক্ষিণ পাশ থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি- টেকনাফের হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া ৯ নং ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদের ছেলে জাফর আলম (৪০)।
এব্যাপারে কক্সবাজার কার্যলয়ের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং বাজারের ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পার্শ্বে ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারীকে আটক করা হয়। আটক জাফরের হাতে থাকা পলিথিন ব্যাগে তল্লাশি করে ১১ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off