1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফ থেকে পানের সঙ্গে এলো ইয়াবা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালেও থামছে না মাদকের কারবার। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে। এবার চট্টগ্রামের পটিয়ায় পান বোঝাই ট্রাকে অভিনব পন্থায় আনা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসব ইয়বার বাজারমূল্য ৩০ লাখ টাকা।

বুধবার ভোরে অভিযান চালিয়ে ইয়াবা পরিবহনে জড়িত সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করেছে।

তারা হলেন- মো. ইউনুছ (২৯), তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে, আব্দুল আলীম প্রঃ আমিন (২৮), তিনি একই এলাকার আয়ুব আলীর ছেলে, কবির আহমদ প্রকাশ কবির সওদাগর (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে, আব্দুল জলিল (৫০), তিনি একই এলাকার মৃত তাজুল আহমদের ছেলে, সব্বির আহমদ (৬৪) (সাবেক মেম্বার), তিনিও একই এলাকার মৃত নাজির হোসাইনের ছেলে, হাসান আহমদ প্রকাশ হাসান সওদাগর (৫৫), তিনি টেকনাফ এলাকার সাবরাং ইউনিয়নের ছৈয়দ আহমদের ছেলে।

বুধবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘টেকনাফ থেকে পান বোঝাই মিনি ট্রাকে অভিনব কৌশলে ইয়াবাগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়। এসময় মিনিট্রাকটিও জব্দ করা হয়।

তারিক রহমান আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচারের ট্রানজিট হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। মিয়ানমার থেকে নৌ-পথে আসা ইয়াবার চালানগুলো কপবাজার থেকে সড়ক, রেল ও বিমানপথে ছড়িয়ে পড়ছে সারাদেশে। নিরবিচ্ছিন্ন নজরদারির কারণে ইয়াবার চালানটি ধরা পড়ল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off