1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
​চীনে ​সিভিল ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ পেলেন মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের পুত্র বকুল ব্যক্তিগত কারণ দেখিয়ে টেকনাফের ইউপি সদস্য, যুবদল নেতা ছিদ্দিক আহমদের পদত্যাগ  টেকনাফে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহী যুবকের মৃত্যু টেকনাফ সদর বিভক্তি: ‘উপকূলীয় ইউনিয়ন’ নাম প্রস্তাব নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ টেকনাফে উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপির পৃথক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন  ২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২ 

টেকনাফে আত্মসমর্পন করতে যাচ্ছেন ২১ হুন্ডি ও ইয়াবা কারবারি :ওসি প্রদীপ 

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮১২ বার পড়া হয়েছে
আরাফাত সানি(টেকনাফ৭১)
কক্সবাজারের টেকনাফের চিহ্নিত ইয়াবা কারবারি ও হুন্ডি ব্যবসায়ীদের একটি দল দ্বিতীয় বারের মতো আত্মসমর্পন করতে যাচ্ছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফ সরকারি কলেজ প্রাঙ্গনে এই দলটি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করবেন।
পুলিশ জানিয়েছে, এতে ২০ থেকে ২৫ জন ইয়াবা কারবারি ও হুন্ডি ব্যবসায়ী আত্মসমর্পন করবেন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইমস) মো: জাকির হোসেন খান, কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
ইয়াবাকারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানের স্থান টেকনাফ সরকারি কলেজ মাঠ ইতিমধ্যে অনুষ্ঠানের প্যান্ডেল, স্টেজ, লাইটিং, নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশ সরাসরি এ কাজ তদারকি করছে। আমন্ত্রিত অতিথিসহ ৫০০ মানুষ অনায়সে সেখানে বসার জায়গা হবে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইতিমধ্যে আত্মসমর্পনের স্থানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ইয়াবাকারবারিসহ প্রায় ২১ জনের মতো আত্মসমর্পন করবেন। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৬ ফেব্রুয়ারি ১০২জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিলেন। এটা দ্বিতীয় দফায় আত্মসমর্পণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off