1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

টেকনাফে ৩৫ হাজার ইয়াবাসহ মাইক্রো জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৭৭ বার পড়া হয়েছে

আজিজ উল্লাহ:টেকনাফ,
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাইক্রোবাসে করে ইয়াবার চালান পাচারের সময় আসনের নিচ থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরসংলগ্ন মনখালি সেতু এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ সময় মাইক্রোবাসের চালক নোয়াব আলীর পুএ আইয়ুব আলীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী।

তিনি বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে করে ইয়াবার একটি বড় চালান পাচার করার গোপন তথ্য পায় পুলিশ। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মনখালি সেতুসংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির আসনের নিচ থেকে ব্যাগভর্তি ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালকের সহযোগী মোহাম্মদ জাবেদ ইকবাল পালিয়ে গেলেও গাড়িচালককে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আরো বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। সহকারীকে পলাতক আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off