
মো. আরাফাত সানি, সামিরা আক্তার, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে শুরু হওয়া ঝগড়ার জেরে নিজ ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। গেল শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের হামজারছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বড় ভাই প্রথমে আমাকে ছুরি মারতে চেয়েছিল, আমি পালিয়ে গেলে বাবাকে প্রথমে কিল ঘুসি দেয়, পরে ছুরিআঘাত করিলে
স্থানীয়রা এগিয়ে আসে বাবাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে বাবার মৃত্যু হয়। আমি আমার পিতা হত্যার সুষ্ঠু বিচার চাই, আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান নিহতের আরেক ভাই নুর মোহাম্মদ।মূলত তার স্ত্রী আমার ভাইয়ের হাতে বাবাকে মারার জন্য ছুরি তুলে দিয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন জানান, জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া ও কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে নিহতের ছেলে হারুন নিজ বাবাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ওইদিন গুরুতর আহত অবস্থায় টেকনাফ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান- মূলত নিহত আবুল কাসেম এর দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছেলের ছুরিকাঘাত পিতা আহত হয়েছিল পরে চিকিৎসাধীন অবস্থায় আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক মামলা নেওয়া হবে।
copy off
Leave a Reply