1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

টেকনাফে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিন

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩০ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল :(টেকনাফ৭১)

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে নুরুল মোস্তাফা মানিককে আহবায়ক, মিজানুর রহমান মিজান ও জামাল উদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট্য গঠিত হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এর আগে বুধবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, ‘আজকের যুবসমাজ উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের চালিকাশক্তি। তাই আধুনিক শিক্ষায় সুশিক্ষিত ও দেশপ্রেমে জাগ্রত হয়ে আদর্শ ও মূল্যবোধ সম্পন্ন যুবসমাজ গড়ে তোলতে হবে।’

টেকনাফ পৌরসভার শাপলা চত্বরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবিরের পরিচালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রে যুবকরাই পারেন অসম্ভবকে সম্ভব করতে। যুবকরাই জীবনের ঝুঁকি নিয়ে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। এজন্য যুবসমাজকে একটি দেশের চালিকাশক্তি বলা হয়।
জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাদক, মানবপাচার, সন্ত্রাসীর মতো রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের স্থান যুবলীগে অতীতে হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। তাই যুবলীগের যেকোন নেতাকর্মীর বিরুদ্ধে এসব কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত যুবকদের তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে যুবলীগকে আরও শক্তিশালী করার জন্য তিনি উপজেলা যুবলীগকে নির্দেশনা দেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, কক্সবাজার পৌর কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, টেকনাফ উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, মুজিবুল হক মুজিব, আজিজুল ইসলাম আয়াছ, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, আবুল কালাম আবু, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক সৈয়দ হোসেন, পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌং, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাং ইয়াকুব, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন, সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ূন কবির, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাং আমিন প্রমুখ।

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বর্ধিত সভায় নানা সিদ্ধান্ত গৃহিত হয়। এতে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের বিলুপ্ত কমিটির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। নুরুল মোস্তাফা মানিককে আহবায়ক, মিজানুর রহমান মিজান ও জামাল উদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে সকল ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সম্মেলন ৫ মার্চ, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা ১৮ ফেব্রুয়ারী, হ্নীলা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা ২৩ ফেব্রুয়ারী, পৌর যুবলীগের বর্ধিত সভা ২৫ ফেব্রুয়ারী, সাবরাং ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা ২৬ ফেব্রুয়ারী ও সদর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা ২৮ ফেব্রুয়ারী নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!