1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বিজিবি”র অভিযানে তিন বস্তা ইয়াবা উদ্ধার!!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৭৭৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী::টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোররাতে হ্নীলা ইউপি দমদমিয়া কেয়ারি ঘাট নাফনদী সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ ফয়সল হাসান খান সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ( ২ বিজিবি) ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ রুবায়াৎ কবীর, অপারেশন কর্মকর্তা মেজর মোঃ রাহুল আসাদ।

(২ বিজিবি) অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে হ্নীলা ইউপি দমদমিয়া কেয়ারি ঘাট নাফনদী সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল ঔই এলাকায় অভিযানে গেলে। এ সময় ৩জন ইয়াবা পাচারকারী জালিয়ার দ্বীপ হতে সাঁতরে এসে কেয়ারি ঘাট সংলগ্ন নদীর কিনারায় উঠতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সাথে তাকা তিনটি প্লাষ্টিকের বস্তা নদীর কিনারায় ফেলে অন্ধকারের সুযোগে পাহাড়ের জঙ্গলে দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া প্লাষ্টিকের তিন বস্তার ভিতর থেকে ৩ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি ৩০ লাখ টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী উদ্ধর্তন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!