1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্যোগ ও আশ্রয়কেন্দ্রিক সেবায় হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি:টেকনাফে মতবিনিময় সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি

দুর্যোগকালীন আশ্রয়, ত্রাণ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় হিজড়া ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে টেকনাফে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং স্প্রিন্ট প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হলে সবার আগে মানবিক হওয়া জরুরি। সমাজের সবাইকে সঙ্গে নিয়ে চললে তাদের সেবা, অধিকার ও নিরাপত্তা কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব। তিনি আরও জানান যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় হিজড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে এবং সাইক্লোন প্রস্তুতি কার্যক্রমে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জরুরি সতর্কবার্তা পৌঁছানো, আশ্রয়কেন্দ্রে যাওয়া এবং ত্রাণ সেবা গ্রহণে তারা আরও সক্ষম হবেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী রবিউল হোসাইন বলেন, দুর্যোগকালে আশ্রয়কেন্দ্রে হিজড়া জনগোষ্ঠীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশ্বস্ত করেন যে যেসব আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নেবেন, সেখানে যথাসম্ভব আলাদা ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

সভায় আলোচকরা বলেন, দুর্যোগের আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্রে বৈষম্যহীন সেবা, জেন্ডার-সেনসিটিভ স্যানিটেশন, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন, সিপিপি, এনজিও এবং কমিউনিটির যৌথ সমন্বয় আরও জোরদার করতে হবে। হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীকে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করলে দুর্যোগ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। তারা আরও বলেন, পুনর্বাসন, জীবিকায়ন এবং সেবা প্রাপ্তিতে এই জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিলে ‘কেউ পিছিয়ে থাকবে না’ নীতি বাস্তবায়িত হবে।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন এনজিও/সিবিও প্রতিনিধিসহ হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মতামত, অভিজ্ঞতা এবং বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রকল্পের কার্যক্রম আরও উন্নত করার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!