1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সম্প্রতি করোনা ভাইরাস! নিয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের বিশেষ আহ্বান!

  • আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ১২৩৮ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ডেস্ক::

প্রিয় টেকনাফ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, চলমান নোভেল করোনা ভাইরাস পুরো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম। ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস এক ধরণের সংক্রামক ভাইরাস। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এমনকি পশু/পাখির মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে। ভাইরাসে আক্রান্তের লক্ষণসমূহ হচ্ছে- শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ১০০ ডিগ্রির বেশি জ¦র, শুকনো কাশি, বুকে সর্দি-কফ জমা, সর্দি-কাশি, মাথাব্যথা, গলাব্যথা, মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, শিশু, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের ডায়রিয়া, নিউমোনিয়া ও ব্রংকাইটিসও হতে পারে।

বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, অন্যদের মাঝে সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তিকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। এমনকি এই ভাইরাস আক্রান্তে মৃত ব্যক্তির দাফন/সৎকার কালে ভাইরাসটি অন্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকে। এজন্য উক্ত ব্যক্তির দাফন/সৎকারে অমানবিক হলেও কেউ এগিয়ে আসতে চায় না। সুতরাং কোনভাবেই কেউ যেন আক্রান্ত না হয়, সেজন্য প্রত্যেককে বিশেষভাবে সচেতন থাকতে হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিম্নোক্ত বিষয়গুলো
আবশ্যিকভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি

সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন, তারা স্বেচ্ছায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন।

সম্প্রতি বিদেশ থেকে কেউ আসলে দ্রুত উপজেলা পরিষদে তথ্য প্রদান করুন।

জনসমাগমস্থলে গমন এবং সভা, মিছিল, মিটিং, সেমিনার, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণ থেকে বিরত থাকুন।

বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না।

বিনোদনকেন্দ্র ও কমিউনিটি সেন্টারে যাবেন না।

কোন প্রতিষ্ঠান, বিভিন্ন মোড় ও চায়ের স্টলে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন।

গণপরিবহনে যাতায়াত করা থেকে বিরত থাকুন।

সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন।

জরুরি প্রয়োজন ব্যতীত অফিস-আদালত স্ব-শরীরে হাজির হয়ে সেবা গ্রহণ করা থেকে বিরত থাকুন।

জরুরি প্রয়োজন ব্যতীত যে কোন ধরনের ভ্রমণ থেকে বিরত থাকুন।

অসুস্থ্য ও বিদেশ ফেরত এবং বয়স্ক ব্যক্তি মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ আদায় করুন।

করমর্দন ও কোলাকুলি করা থেকে বিরত থাকুন। যেকোন ব্যক্তি হতে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

নিয়মিত সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করুন। হাত না ধুয়ে নিজের মুখমন্ডল স্পর্শ করবেন না।

এই বিশেষ অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য/পণ্যের মূল্য অহেতুক বৃদ্ধি করা থেকে বিরত থাকুন।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলুন।

কারো মধ্যে ভাইরাসের আক্রান্তের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ আইইডিসিআর হটলাইন- ০১৯৩৭১১০০১১,০১৯৩৭০০০০১১,০১৯২৭৭১১৭৮৪,০১৯২৭৭১১৭৮৫।
টেকনাফ উপজেলা করোনা ভাইরাস বিষয়ক হট লাইন নাম্বার,
(০১৭৩০-৩২৪৪৭০)।

সর্বোপরি আমাদের সবুজ, পরিষ্কার-পরিচ্ছন্ন ঐতিহ্যবাহী শান্তির শহর টেকনাফ উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার ও প্রাণহানি রোধে সবাই সর্তক হোন। আসুন আপনি, আমি সকলে ঐক্যবদ্ধভাবে এই মহামারীর বিস্তার প্রতিরোধ করি। করোনা ভাইরাস প্রতিরোধে আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

আহ্বানে
নুরুল আলম
চেয়ারম্যান
টেকনাফ উপজেলা পরিষদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off