1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে ১০ টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে পুলিশ কনষ্টেবল শরীফুলের দৃষ্টান্ত স্থাপন

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৮৭২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ /আরফাত সানি /শেখ রাসেল

 

 

টেকনাফে ১০ টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে পুলিশ কনষ্টেবল শরীফুল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা দেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানুষগুলো ঘর বন্দী, নিন্ম আয়ের লোকেরা থাকিয়ে আছে কখন দরজায় পৌছাবে খাবার, ঠিক সময় টেকনাফ মডেল থানার পুলিশ কনষ্টেবল শরীফুল ইসলাম নিজ উদ্যোগে বের হয়ে ছিলেন এ কর্মসূচিতে। অদ্য ২৯ মার্চ ২০২০ ইং টেকনাফ মডেল থানায় কর্মরত কনষ্টেবল শরীফ টেকনাফ এর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই  প্রয়জনীয় সামগ্রী বিতরন করেন । টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া,চৌধুরী পাড়া,শিল বনিয়া পাড়া,কুলাল পাড়া,গোদারবিল,পৌরসভা,নাইট্যং পাড়া,সাবরাং এলাকার হত দরীদ্র,প্রতিবন্দী দের মাঝে যা পৌঁছে দেয়া হয় । এই কর্মসূচি মূল উদ্দেশ্য হল দেশের বর্তমান অবস্থায় মহামারি করোনা ভাইরাস যে সব অসহায়,প্রতিবন্দি ঘর থেকে বের হতে না পেরে খাদ্য সংকটে ভুগছেন সেই সমস্যা সমাধানে ক্ষুদ্র পরিসরে হলেও অংশীদার হওয়া।চাল,ডাল,তৈল,আলু,পেয়াজ,সাবান,ডিটারজেন্ট সহ সব কিছু ছিল এ ১০টাকার সামগ্রীতে । টেকনাফ মডেল থানায় কর্মরত কনষ্টেবল শরীফুল ইসলাম বলেন, ১০ টাকায় খাদ্য সামগ্রী বিতরন নামকরণ করার একটাই উদ্যেশ্য, যে কোন ব্যক্তি যেন দান বা সাহায্য মনে করে মন ক্ষুন্ন না করে । তারা এই সব পন্য ১০ টাকায় কিনে নিয়েছে এমন টা মনোভাব যেন তাদের মধ্য সৃষ্টি হয়। তিনি আরো বলেন, দেশের বর্তমান অবস্থায় করোন ভাইরাস মোকাবেলায় সরকার এর পাশা পাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান। মানুষের ৫ টি মৌলিক চাহিদার মধ্য খাদ্য হলো অন্যতম। তাই এই কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!