1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

টেকনাফে শতাধিক চালক শ্রমিককে চাউল বিতরণ করেন কাউন্সিলর কোহিনুর

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৭৫৯ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ ডেস্ক

সাম্পতি দেশের ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে খেটে খাওয়া, অসহায়, লকডাউনের চলমান পরিস্থিতিতে সংগঠনের কর্মহীন চালক শ্রমিক টেকনাফ উপজেলা মিনিট্রাক, পিকআপ, শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ, রেজিষ্টেশন নং-২২৫৮ এর সদস্যদের মাঝে চাউল বিতরণ করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টেকনাফ বাস ষ্টেশনস্থ কার্যালয়ে টেকনাফ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি,মেরিন সিটি হাসপাতালের চেয়ারম্যান, টেকনাফ নিউজ৭১ ডটকমের প্রধান সম্পাদক, নারীনেত্রী কোহিনুর আক্তারের ব্যক্তিগত তহবিল থেকে টেকনাফ উপজেলা মিনিট্রাক, পিকআপ, শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ১০০ সদস্যদের মাঝে চাউল বিতরণ করেন।
এ সময় বিতরণকালে কোহিনুর আক্তার বলেন, উপজেলার জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার পাশাপাশি যেসব শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জন্য সরকারী সহায়তার পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী ১০০ জন সদস্যদের চাউল নিয়ে কর্মহীন মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিচ্ছি। তিনি তিনি আরো বলেন–করোনা ভাইরাস থেকে ঝুঁকিমুক্ত রাখতে ও জনসচেতনতা বাড়াতে শ্রমিকদেরও কাজ করার আহ্বান জানান এবং যদি কোনও সদস্য অসুস্থ হয়ে যায়, তাদের হাসপাতালে পৌঁছে চিকিৎসা দেওয়ারও আশ্বাস দেন। সরকারের নির্দেশনা অনুযায়ী যাতে কোন মানুষ কষ্টে না থাকে এর জন্য এ আসনের সাংসদসহ আমি সব সময় সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা মিনিট্রাক, পিকআপ, শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ, রেজিষ্টেশন নং-২২৫৮ এর সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সহ সকল সদস্যবৃন্দ।
বিতরণকালে সংগঠনের সভাপতি নুরুল আলম বলেন- প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে অসহায় খেটে খাওয়া মানুষগুলো আজ কর্মহীন। আমাদের সংগঠনের শ্রমিকরা এখন ঘরে বসে থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাই এ বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হওয়ায় আমি ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের এর সু-পরামর্শ ও জনপ্রিয় নারীনেত্রী কোহিনুর আক্তারের কাছে যায়। এতে তিনি নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন, তাতে আমরা শুকুরিয়া জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন- যতোদিন করোনা ভাইরাসের সমস্যা থাকবে ততোদিন শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করবো। আমরা অতীতেও সব সময় শ্রমিকদের পাশে ছিলাম আগামিতেও পাশে থাকব।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!