1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

পেকুয়ায় ত্রাণের চাল আত্নসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত!

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

এম জাহেদ চৌধুরী||কক্সবাজারের পেকুয়ায় ত্রাণের ১৫ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয় পেকুয়ার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী সরকারী ত্রাণের চাল আত্নসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন মর্মে জেলা প্রশাসক, কক্সবাজার স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪)( খ)( ঘ) ধারা অনুযায়ী উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন সেহেতু তাকে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪ (১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে ত্রাণের চাল আত্নসাতের অভিযোগে চেয়ারম্যান জাহেদুল ইসলামকে আসামী করে মঙ্গলবার (২৮এপ্রিল) রাতে একটি মামলা দায়ের করা হয়। পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, টৈটং ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম। কিন্তু এসব চাল তিনি সরকারী খাদ্য গুদাম থেকে তুলে বিতরণ না করে আত্মসাৎ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ১৫ টন চালের কোন হদিস পাচ্ছিলনা প্রশাসন। উপজেলার টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চাল উত্তোলণ করলেও বিতরণের কোন নথি জমা দেয়নি সংশ্লিষ্ট দফতরে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার ২৭ এপ্রিল পেকুয়ায় এসে ঘটনার তদন্ত করেন। ওই সময় থেকে চেয়ারম্যান জাহেদ আত্নগোপনে রয়েছেন।

সূত্রমতে, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে ২০১৯ সালের ২৯ জুলাই মানবিক সহায়তা হিসেবে ৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। ইতিপূর্বে ২৫ টন চাল বিলি করা হয়েছে। সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দিনমজুর, রিকশাচালক ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য গত ৩১ মার্চ টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর অনুকূলে ১৫ টন চাল উপ বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতের স্বাক্ষরে বরাদ্দকৃত এসব চালের কোন হদিস মেলেনি এখনো।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামি ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে আটকে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!