1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল

টেকনাফে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী মাদক কারবারি আরিফ নিহত: ৪ পুলিশ আহত

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৮০০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী/মোঃ শেখ রাসেল:টেকনাফ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে বহু মামলার পলাতক আসামি ও মাদক কারবারি আরিফ নিহত হয়েছে।

নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)।

ঐ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক এএসআই রাম সহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে।
ঘটনা স্থল থেকে অস্ত্র ও বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সুত্রে জানা যায়, শনিবার (১৬ মে) ভোর রাতে আটক আসামির তথ্য অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মেরিন ড্রাইভ সংলগ্ন ফিসারি ঘাট এলাকায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগিদের সাথে পুলিশের গুলাগুলির ঘটনা ঘটে। সে সময় অপরাধীদের ছোঁড়া গুলিতে ৪ পুলিশ সদস্য আহত হলে আত্ম রক্ষায় পুলিশ ও পাল্টা গুলি চালায়।

এতে মাদক কারবারি আরিফ গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পুলিশ সদস্যরা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস জানান, গুলাগুলিতে নিহত যুবক চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, হত্যা সহ ১০/১২ টির ও অধিক মামলা রয়েছে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off