1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা

বৃদ্ধ নুরুল আলমকে নির্যাতনের জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮৬৬৭ বার পড়া হয়েছে

ইমাম খাইর, কক্সবাজার::

কক্সবাজারের চকরিয়া ঢেমুশিয়া এলাকার বয়োবৃদ্ধ নুরুল আলম (৬৫) কে নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইন।

তিনি বলেন, সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। এতে খুবই দুঃখজনক চিত্র ফুটে উঠেছে। একটি সভ্য সমাজে এমন আচরণ কোনভাবে প্রত্যাশিত নয়।

মোঃ ইকবাল হোসাইন দুঃখ করে বলেন, একজন বৃদ্ধ লোককে আরেকটা লোক অপমান-নির্যাতন করছে; আর সবাই চারিদিকে চেয়ে আছে, এটা কেমন করে হতে পারে?

এদিকে, বৃদ্ধ নুরুল আলমকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ২৪ এপ্রিল বিকালে চকরিয়া উপজেলার ঢেমুশিয়ার ছয়কুড়িটিক্কা পাড়ার হায়দার বাপের দরগাহ এলাকায় আনছুর আলম নামের এক যুবকের নেতৃত্বে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটানো হয়। ওই ঘটনায় ছেলে আশরাফ হোসাইন ৩১ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দিলেও তদন্তে সীমাবদ্ধ রয়ে গেছে অভিযোগটি।

ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধকে লুঙ্গি খুলে দিয়ে শার্ট ছিঁড়ে দেয়া হয়। একই সময় ওই বৃদ্ধকে কিল-ঘুষি মেরে নির্যাতন চালানো হয়। আর কয়েকজন যুবক তা মোবাইলের ক্যামরায় ধারণ কর। তবে এসময় কেউ ওই বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে যায়নি কেউ।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off