1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

“সরণি স্বপ্ন ফাউন্ডেশনের” উদ্যোগে বৃক্ষরোপ­ন সহ বিশ্ব পরিবেশ দিবস পালিত| Teknaf 71

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৫৫৫ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ফরহাদ ::

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “সরণি স্বপ্ন ফাউন্ডেশন” এর পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের কর্ণফুলি, লোহাগাড়া উপজেলা, চকরিয়া উপজেলা এবং কক্সবাজার সদর সহ মহেশখালী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় এ দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা।

তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে।দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০১৮ সালে প্লাস্টিক-দূষণ বন্ধের আহ্বানে ‘বিট প্লাস্টিক পলিউশন’ প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হয়েছিল। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা কামরুল হাসান ফাহিম বলেন, মানুষ পরিবেশবান্ধব। পরিবেশ সংরক্ষণে প্রত্যক মানুষের দায়িত্ব রয়েছে। আমাদের চারপাশের ভূপ্রকৃতি, আবহাওয়া,নদ-নদী, প্রাণি গাছ-পালা ইত্যাদি সবকিছু নিয়ে আমাদের পরিবেশ।

আমাদের আশপাশের পরিবেশ যত ভালো হবে আমরা তত সুন্দরভাবে জীবন-যাপন করতে পারব। আর যদি আমাদের আশপাশের পরিবেশ নোংরা হয় তাহলে আমাদের জীবন-যাপন করা অসস্তিকর হবে। তাই আমাদের সকল মানুষের উচিত প্রত্যকের যার যার অবস্হান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা,সচেষ্ট থাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off