1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

ইয়াবা ও অস্ত্রসহ রঙ্গীখালীর মমতাজ আটক!

  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৪৯ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী/ মোঃ শেখ রাসেল::র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের রঙ্গীখালীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ৯ জুন ভোররাত সোয়া ৩টার দিকে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প (সিপিস-১) এর একটি চৌকষ আভিযানিক দল অস্ত্রধারী ও মাদক কারবারী অবস্থানের সংবাদ পেয়ে উপজেলার হ্নীলা রঙ্গিখালী পশ্চিম জুম্মা পাড়ায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পশ্চিম গাজী পাড়ার এজাহার মিয়ার পুত্র মমতাজ মিয়াকে (৪৬) আটক করে। এরপর তার হাতে থাকা বস্তা তল্লাশী করে ১টি দেশীয় তৈরী টুটু রাইফেল, ১টি ওয়ান শুটার গান ও ৯ হাজার ৭২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off