1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

কক্সবাজারে ২২ পয়েন্টে আপদকালীন সংস্কার কাজ শুরু করছে কউক

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫১০ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম মোঃ রাশেদ::কক্সবাজার শহরের হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) পর্যন্ত ২২ পয়েন্টে প্রধান সড়কের সংস্কার কাজ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। গত ১৫ জুলাই হতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সড়কের এই সংস্কার কাজ শুরু করে। এখনো তা চলমান রয়েছে। ভারি বর্ষণে সড়কে সৃষ্ট হওয়া গর্তে আপদকালীন সংস্কারের ফলে সড়কে শান্তি আসছে যানচলাচলে ।

জানা গেছে, পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবে কক্সবাজার শহরের ‘হলিডের মোড়-বাজারঘাটা হয়ে লারপাড়া বাসস্ট্যান্ড’ পর্যন্ত প্রধান সড়ক চার লেনে উন্নীত হবে। শহরের সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে ২৯৪ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টাকায় সড়কটি চার লেন করার প্রকল্প নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। একনেক সভায় প্রকল্প অনুমোদন লাভ করে প্রকল্পটি। এরপর যাবতীয় প্রসেসিং শেষ করে সম্প্রতি কাজটি শুরু করার কথা থাকলেও করোনা মহামারী ও ভারি বর্ষণের ফলে তা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি জানান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পটি গ্রহণ করেছে এবং ইতোমধ্যে কাজ শুরু করার প্রক্রিয়াধীন রয়েছে । কিন্তু বর্তমান বর্ষা মৌসুমে উক্ত রাস্তার বিভিন্ন অংশে ভেঙ্গে যাওয়ায় জনগনের কথা বিবেচনা করে সড়কের সংস্কার কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে
নিজ অর্থায়নে এর আগেও উক্ত সড়কের সংস্কার কাজ বাস্তবায়ন করেছে কউক। তিনি সড়ক সংস্কারে সকলের সহযোগিতা কামনা করেন।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off