1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ

পেকুয়ায় ইমামকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম! মসজিদ কমিটির সভাপতি

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪২৩ বার পড়া হয়েছে

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় আবুল হোছাইন (৫৫) নামের এক ইমামকে পিটিয়ে জখম করেছে মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমের নেতৃত্বে ১০/১৫ জন দেশীয় অস্ত্রধারী।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১.৪৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এঘটনায় ইমাম আবুল হোছাইনের ছেলে মিনহাজ উদ্দিন (১৭)কে কুপিয়ে গুরুতর জখম করেছে
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আবুল হোছাইন সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়ার মৃত ফয়েজ আহমেদের পুত্র ও ফরিদুল আলম একই এলাকার মৃত হাজী জাফর আলমের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর ইমাম আবুল হোছাইন মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমকে তাঁর বকেয়া বেতন ও মসজিদের চাঁদা পরিশোধের কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদের নেতৃত্বে রফিকুল ইসলাম, মো. শাকিল, হারুনুর রশিদ, মো. সেলিম, রিদুয়ান, মিজবাহসহ আরও ৮/১০ জনসহ দেশীয় অস্ত্র নিয়ে ইমাম ও তাঁর ছেলের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, ইমামকে পিটিয়ে আহত করার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off