1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আল ইয়াকিন বাহিনীর দফায় দফায় সংঘর্ষ আহত-১০,অপহরণ-৫

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে রোববার সকাল ১১থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় রোহিঙ্গা দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত এবং ৫জন রোহিঙ্গা প্রতিপক্ষ গ্রুপের হাতে অপহরণের শিকার হয়েছে বলে সুত্র জানিয়েছে।

কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা নুর বশর জানান, দীর্ঘদিন ধরে রেজিষ্ট্রার্ড ও আনরেজিষ্ট্রার্ড ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে চাঁদাবাজি, অপহরণ, আধিপত্য বিস্তার নিয়ে গত বুধবার থেকে দফায় দফায় গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ রোববার আবারো ঘটনা ঘটে লম্বাশিয়া মাস্টার মুন্না এবং হাফেজ জাবের ও সাইফু্র গ্রুপের মধ্যে। এতে মুন্না গ্রুপের ৫জন আহত এবং ৩জন আপহরণ হওয়ার সংবাদ পাওয়া গেলেও তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি৷ তবে আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এর আগে শনিবার সংঘর্ষের ঘটনায় নারিসহ ৩জন আহত হয়েছে। এসময় দা’র কোপে আহত ২জন মহিলাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুলিবিদ্ধ নুর আলমকে প্রথমে কক্সবাজার পরে চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করেছে। সে কুতুপালং টু-ইস্ট ক্যাম্পের আহমদ হোসেনের ছেলে। তার অবস্থা আশংকাজনক বলে সুত্র জানিয়েছে।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ মোঃ খলিলুর রহমান খান নিকট জানতে চাইলে তিনি ছুটিতে রয়েছেন বলে ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!