1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার  লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা

টেকনাফে ১কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

আরাফাত সানি, শেখ রাসেল (টেকনাফ৭১)

 

 

কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ঝিমংখালী পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ঝিমংখালী বিওপির বিশেষ একটি টহলদল দ্রুত ওই এলাকায় গিয়ে নকুল মেম্বারের চিংড়ি ঘেরের বাধেঁর পার্শ্বে গোপনে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর টহলদল ৩ জন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নাফনদী ঝিমংখালী ৫ নং স্লুইচ গেইট এলাকার ৪০০ মিটার। উত্তর দিক দিয়ে বেড়িবাধেঁর উপরে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ওই ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন পালিয়ে যাওয়ার সময় টহলদল ধাওয়া করে ১টি ইয়াবার বস্তা, বস্তাটি খুলে ১,৮০,০০,০০০-/ (এক কোটি আশি লাখ),টাকা মূল্যমানের ৬০ হাজার পিস ইয়াবাসহ উপজেলার হোয়াইক্যং খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৬) কে আটক করতে সক্ষম হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off