1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

দুই মারমা তরুণীর ইসলাম গ্রহণ – Teknaf 71

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯১ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ইসলাম ধর্মের রীতি-নীতির প্রতি আকুষ্ট হয়ে দুই জন অমুসলিম পারিবারের ষোড়শী কন্যা এফিডেভিটমুলে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করেছেন। চকরিয়া পৌরশহরের পালাকাটাস্থ লাল মিয়া সওদাগর পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুর রহিম রাশেদীর মাধ্যমে পবিত্র কালেমা শরীফ পাঠ করে ওই দুই তরুনী ইসলাম ধর্মে দীক্ষিত হন।

ইসলাম ধর্ম গ্রহনকারি ওই দুই মহিলার পূর্বের ধর্ম ছিল মার্মা। তাদের নিজ বাড়ী লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডস্থ হেডম্যান পাড়া।

ওই দুই তরুনীর পূর্বে একজনের নাম জাওয়াংমে (২০) মার্মানী (বর্তমান নাম-আয়েশা ছিদ্দিকা) পিতা-মৃত পুচাও মার্মা, মাতা মৃত ওয়ামাচিং মার্মা। অপর জনের নাম উহ্লায়ই মার্মানী(১৯) (বর্তমান নাম শাহিনা আকতার শাহিনা) পিতা, মংম্রাচিং মার্মা, মাতা-মৃত মাচউ মার্মানী, সাং গজালিয়া হেডম্যান পাড়া, ৪নং ওয়ার্ড, গজালিয়া ইউনিয়ন, থানা- লামা, জেলা-পার্বত্য জেলা বান্দারবান।

সদ্য ধর্মান্তরিত আয়েশা ছিদ্দিকা ও শাহিনা আকতার জানান, ইসলাম ধর্ম গ্রহনে তাদের কেউ উৎসাহ বা প্ররোচিত করেননি, নিজেরাই স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বুঝে-শুনে এ ধর্ম গ্রহন করেছেন। তারা আরও বলেন- যে যা-ই বলুক আমরা এখন মুসলিম এবং স্বাভাবিক মুসলিম হিসেবে জীবন-যাপন করছি।

চকরিয়ায় দুই তরুনীকে যে হ্নদয়বান পরিবারটি ঠাঁই দিয়েছে, সেই পরিবারটি আর্থিকভাবে সচ্ছল নয়।
যে কেউ চাইলে সহযোগীতা পাঠাতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off