1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে টেসাস কার্যালয় উদ্বোধনকালে সহকারী কমিশনার ভূমি ; টেকসই সমাজ নির্মাণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৬১২ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস) এর কার্যালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর বলেছেন, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের মাধ্যমে টেকসই সমাজ বিনির্মাণ এবং বিভিন্ন অপতৎপরতা ও গুজবের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। মূলধারার সাথে সমন্বয় রেখে উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।

২৪ অক্টোবর (শনিবার) দুপুর ১২টায় হ্নীলা বাসষ্টেশনের মরহুম হাজী আশ্রাফ আলী মার্কেটের ২য় তলায় ফিতা কেটে টেকনাফ সাংবাদিক সমিতির কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর।

উপস্থিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ ও ব্যাচ পরিধানের পর এক আলোচনা সভা টেসাসের উপদেষ্টা মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং যুগ্নসাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার প্রথম সাপ্তাহিক পত্রিকা “নাফ তটনীর” সম্পাদক ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুসা,টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইন, কলতান সাহিত্য পরিষদ টেকনাফ এর সভাপতি মোহাম্মদ আবুল হোছাইন হেলালী, কাঞ্জর পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, টেসাসের সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নুর তাজুল মোস্তফা শাহীন শাহ, হেলাল উদ্দিন, আবছার কবির আকাশ, সাদ্দাম হোসাইন, মোঃ রফিক, এম আব্দুল হক, ফরিদুল আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে ক্রেস্ট প্রদানের পর টেসাসের প্রয়াত সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিনের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা ঘোষণা করা হয়। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off