1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

টেকনাফ প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক

খোলা আকাশের নিচে টেকনাফ প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রেসক্লাবের অসমাপ্ত কাজ সমাপ্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। ১৫ জানুয়ারী (শুক্রবার) বিকেলে সংস্কারকৃত টেকনাফ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে এবং সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুগ্নআহবায়ক আশেক উল্লাহ ফারুকী,প্রেসক্লাবের সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ মনির, নুরুল হক ও কাইছার পারভেজ চৌধুরী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন হুমায়ূন রশিদ, আব্দুর রহমান। এসময় টেকনাফ প্রেসক্লাবের সদস্য ছাড়াও কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেছেন,সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা পেশায় নিয়োজিত সংবাদকর্মীরা সেই স্তম্ভেরই অংশ বটে। প্রেসক্লাব জনতার আস্থা, জনতার অহংকার। তাই এভাবে খোলা আকাশে পড়ে থাকতে পারে না প্রেসক্লাব। প্রয়োজনে ভবন সংস্কার কাজ নিজেদের উদ্যোগে শেষ করতে হবে এবং সবাইকে প্রেসক্লাবের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। তাঁরা আরো জানান, টেকনাফের সাংবাদিকেরা মূলধারায় ফিরে এসে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি এই সীমান্ত শহরের সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দফতরের দূর্নীতি, অনিয়ম তুলে ধরে মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off