1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
লেদা স্টেশনে আবর্জনার স্তূপ: জনদুর্ভোগ চরমে, দায়িত্বে উদাসীন ব্যবসায়ীরা উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা’সহ টেকনাফের হেলাল বিজিবি’র হাতে গ্রেপ্তার টাকার বিনিময়ে রোহিঙ্গাদের করিয়ে দিচ্ছে পাসপোর্ট! অভিযোগের পর অভিযোগ, তবুও বহাল সাবরাং ইউপি উদ্যোক্তা ‘গনি টেকনাফে প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায়  উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের নিন্দা ও প্রতিবাদ টেকনাফে দুই স্কুলে তালা, ১১ শিক্ষককে শোকজ টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টেকনাফ পৌরসভার বর্জ্যবাহী গাড়ি হেস্কাখাল ব্রিজে মৃ/ত কু’কু”র ফেলে যাওয়ার অভিযোগ জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত 

টেকনাফ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে সাংগঠনিক যাত্রা শুরু করেছেন

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৬০৯ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল,টেকনাফ

টেকনাফে উপজেলার নব নির্বাচিত ছাত্রলীগের নতুন কমিটি’র যাত্রা শুরু করেছেন বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুলের শুভেচ্ছা নিবেদনের মধ্য দিয়ে।

আজ ২৩ এপ্রিল (শুক্রবার) দুপুর দুই ঘটিকার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি’র সভাপতি সাইফুল ইসলাম মুন্ন ও সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু করেছেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের নতুন কর্মসূচি।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান, টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব টেকনাফ উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীগণ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে টেকনাফ উপজেলা আওয়ামী-রাজনীতির কিংবদন্তী সিংহপুরুষ মরহুম আলহাজ্ব মোহাম্মদ শফি(প্রকাশ শফি মেম্বার), মরহুম আনোয়ার চেয়ারম্যান, টেকনাফ উপজেলার ছাত্রনেতা মরহুম ওসমান সিকদারের কবরও জিয়ারত করেন।

এই সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ছাত্র নেতা সোলতান মাহমুদ সহ টেকনাফ উপজেলা সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এই সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবু মারুফ আদনানের নেতৃত্ব টেকনাফ উপজেলা ছাত্রলীগ কে একটি মডেল উপজেলা ছাত্রলীগে রূপান্তরিত করবো এবং টেকনাফ উপজেলার ছাত্রলীগে বিভিন্ন ইউনিয়ন ও স্কুল প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off