1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

টেকনাফের লবণের গাড়িতে ২৮ হাজার পিস ইয়াবা সহ চালক আটক ও গাড়ি জব্দ

  • আপডেট সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা নিয়ে চালককে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং একইদিন চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটককৃত মাদক পাচারকারী ইমতিয়াজ (২৮)। সে কক্সবাজার টেকনাফ পূর্ব রঙ্গীখালি এলাকার হাজী ইউনুচের ছেলে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম-মুখী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা নিয়ে ওই গাড়ির চালককে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off