1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

সুবর্ণচরে এক ইয়াবা কারবারিকে ধরিয়ে দিল আরেক ইয়াবা কারবারি

  • আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরের এক ইয়াবা কারবারির তথ্য মতে আরেক ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, আবুল কালাম আজাদ ওরফে কালা আজাদ (২৯) সে উপজেলার মধ্য চরবাটা গ্রামের মৃত হাফিজুর রহমান খোকন সর্দারের ছেলে ও তার সহযোগী আবদু রহিম (৩৩) পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

সোমবার (২ আগস্ট) আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে তাদেরকে গতকাল রোববার উপজেলার চর মজিদ ভূঁঞারহাট বাজার ও চর মজিদ কলোনীর রাস্তার মাথা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ইয়াবা কারবারি কালা আজাদের থেকে ইয়াবা কিনে যাওয়ার পথে উপজেলার চরমজিদ ভূঁঞারহাট বাজার থেকে গতকাল রোববার সন্ধ্যায় ইয়াবা ব্যবসায়ী আবদুর রহিমকে ১৫ পিস ইয়াসহ আটক করে পুলিশ। পরে তার ভাষ্যমতে পাইকারি ইয়াবা কারবারি কালা আজাদকে উপজেলার চর মজিদ কলোনীর রাস্তার মাথা থেকে আটক করে পুলিশ।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় সোমবার সকালে ২ আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!