1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক হলেন দুঃসময়ের পরীক্ষিত ছাত্রনেতা আরমান টেকনাফ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান টেকনাফ পৌর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রনেতা- সাইফুর রহমান উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি- রিদুয়ান, সম্পাদক- রিয়াদ, সাংগঠনিক- রেজাউল টেকনাফ পৌর ছাত্রদলের সভাপতি- সাগর, সম্পাদক- আসিফ, সাংগঠনিক- ফিরোজ টেকনাফ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন, সভাপতি- শামীম, সম্পাদক- আরমান পালংখালীতে দেড় লাখ ইয়াবা আত্মসাৎ, অস্ত্রের মহড়ায় থমথমে নলবনিয়া পানির নিচে ৩ লাখ ইয়াবা! অভিনব কায়দায় লুকানো চালান উদ্ধার, নারী গ্রেপ্তার সাবরাংয়ে জমির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে দুই ভাই রক্তাক্ত, মাদক দিয়ে ফাঁসানোর হুমকির : থানায় অভিযোগ টেকনাফে ২০ লাখ টাকা চাঁ’দা দাবি, না পেয়ে ঠিকাদারকে হ’ত্যাচেষ্টা: যুবলীগ নেতা খোকনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে অনলাইন পত্রিকার নামে অফিস খোলে মাদক কারবার; আটক ২

  • আপডেট সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:

সংবাদপত্র, অনলাইন টিভি কিংবা অনলাইন নিউজ পোর্টালের আড়ালে মাদক কারবারীদের দৌরাত্ম্য বাড়ছে। কলঙ্কিত করছে মহান পেশাটি।

এমন অভিযোগে শনিবার (৭ আগষ্ট) বেলা ২টার দিকে অভিযান চালায় কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কক্সবাজার শহরের ৬ নং ওয়ার্ডের রুমালিয়ার ছড়ায় মোস্তফা কন্ট্রাক্টরের ভাড়া বাসার (পুরাতন আয়কর ভবন) তৃতীয় তলার কক্ষ থেকে ১৫৬০টি ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। এ সময় পাওয়া গেছে একটি পরিচয়পত্র।

তারা হলেন- শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান (৩০) ও সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে ইব্রাহীম খলিল (২৯)।

ইব্রাহিম খলিলের নিকট থেকে পাওয়া পরিচয়পত্রে তার পরিচয় বাংলাদেশ সংবাদ প্রতিদিন-এর কক্সবাজার প্রতিনিধি লেখা।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী সংবাদ মাধ্যমেকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল নিজেকে বাংলাদেশ সংবাদ প্রতিদিনের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তার একটি পরিচয়পত্রও পাওয়া গেছে। তাদের সঙ্গে আরো কারা জড়িত খোঁজ নেয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইব্রাহিম খলিলের সহযোগি রয়েছে আরো বেশ কয়েকজন। যারা নাম সর্বস্ব অনলাইনের পরিচয় দিয়ে বেড়ায়। কথিত অনলাইন টিভির লোগোও তাদের হাতে থাকে।

এদিকে, সাংবাদিক পরিচয়ধারী দুর্বৃত্তদের কারণে বিব্রত কক্সবাজারের সাংবাদিক সমাজ। সাংবাদিকতায় জড়িয়ে পড়া এসব অপরাধীদের যে কোনো মূল্যে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি সবমহলের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off