1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদের ২ তম বৃক্ষরোপণ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম সোহাগ : টেকনাফ

টেকনাফ উপজেলার প্রথম সারির সামাজিক ছাত্র সংগঠন ঐতিহ্যবাহী নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদের ২ তম বৃক্ষরোপণ কর্মসূচী আজ বিকাল ৩ টায় নয়াবাজার স্টেশন চত্তরে উদ্বোধন হয়েছে।

নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক নবী হোসাইন। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার হিসাব রক্ষক সৈয়দ হোসেন সেলিম, হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মালেক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজারের বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুল আমীন, নয়াবাজার বাজার দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজারের কৃতি সন্তান – আব্দুর রহিম, শামশুল আলম,জাবের হোসাইন ও আব্দুল মান্নান।

অতিথিরা বলেন, আদর্শ ঐক্য পরিষদের গতবছরের বৃক্ষরোপণ কর্মসূচীতে সফল পরিচর্যার ফলে অনেক গাছ আজ দৃশমান। এভাবে বছর বছর বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যম একদিন নয়াবাজার সবুজে হাসবে।
নয়াবাজারের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রধান সড়কের দু’পাশে, স্কুল-মাদরাসা এবং বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী ধারাবাহিক ভাবে পরিচালিত হবে বলে জানান সংগঠনের দায়িত্বশীলগণ।

উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচী সফল করার জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের সাথে সহযোগিতা করার জন্য হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সংগঠনের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক আবছার উদ্দীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!