1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ফলাফল পুনরায় গণনা করার দাবিতে মেম্বার পদপ্রার্থী মোঃ ইলিয়াসের সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার টেকনাফের ৫নং বাহার ছড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ইলিয়াস নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ২৮ ডিসেম্বার সকালে টেকনাফ সাংবাদিক কর্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেম্বার পদপ্রার্থী মোঃ ইলিয়াস দাবি করে বলেন, সারা দিন সাধারণ জনগণ প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠ ভাবে বাহার ছড়া ২নং ওয়ার্ডের কেন্দ্রে স্বাধীন ভাবে ভোট দেন। কিন্তুু সন্ধ্যা বেলায় যখন ফলাফল ঘোষণার জন্য প্রস্তুুত করে গণনা শুরু করেন তখন আমার পক্ষে প্রতি বান্ডিলে ১০০করে ৬ বান্ডিল এবং অতিরিক্ত ৬৮ ভোট অর্থাৎ ৬৬৮ টি ভোট ছিল এবং আমার প্রতিপক্ষের প্রতি বান্ডিলে ১০০ করে ৬বান্ডিলে অর্থাৎ ৬০০ ভোট এবং অতিরিক্ত ৬১ ছোট ছিল। ইহাতে আমি ০৭ ভোটে জয়ী হয়।

আমার অপর প্রতিপক্ষ নুর উদ্দিন এর ২৮৯ভোট পাওয়া যায়। সর্বমোট ১৬৪২ভোট সংগ্রহ করা হইলে তৎম্যে ২৪ টি ভোট বাতিল হয়। অবশিষ্ট বৈধ ভোট ১৬১৮টি পাইয়া আমাকে জয়ী ঘোষণা দেওয়া কালে আমার প্রতিপক্ষ শফিউল কাদেরের এজেন্ট আব্দুল গফুর আমার ভোটের সন্দেহ করিয়া চ্যালেঞ্জ ঘোষণা করে পুনরায় গণনা করিবার জন্য প্রিজাইডিং অফিসার কে অনুরোধ করেন। তখন সন্দেহ করা সেই বান্ডিল টি পুনরায় গণনা করলে ঐ বান্ডিলে ০৫ ভোট অতিরিক্ত পাওয়া যায়। আমি আমার প্রতিপক্ষ শফিউল কাদেরে সব বান্ডিল গণনা করার অনুরোধ জানালে তথ মধ্য হতে দুই বান্ডেল গননা করিলে একটি বান্ডেলে ১৬ ভোট কম ও অপর এক বান্ডিলে ০৯ টি ভোট কম পাওয়া যায়। তখন অন্যান্য বান্ডিল গননা করি দেখার জন্য প্রিজাইডিং অফিসার কে অনুরোধ করলে তখন শফিউল কাদেরের এজেন্ট আব্দুল গফুর বাঁধা প্রদান করিলে সাথে সাথে অপরাপর অফিসার গণ ও বাঁধা সৃষ্টি করে। যাহার কারণে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মর্মে আমি নিরব থাকিলে প্রিজাইডিং অফিসার শফিউল কাদের কে অপরাপর বান্ডিল গুলো গননা না করে বেসরকারি ভাবে বিজয় ঘোষণা করেন। কিন্তুু প্রিজাইডিং অফিসার আমার কোন এজেন্ট থেকে ফলাফলে কোন সাক্ষর গ্রহন করেনি। সুতেরাং আমি উক্তি অবৈধ ফলাফল কে প্রত্যাখান করি। আমি প্রয়োজনিয় ব্যবস্তা গ্রহনের নিমিত্তে আইনি কার্যক্রমের মাধ্যমে পুনরায় গণনা বা ভোট প্রদানে র জোর দাবি জানাচ্ছি।

নিবেদক
মোহাম্মদ ইলিয়াস
মেম্বার পদপ্রার্থী
০২নং ওয়ার্ড ০৫নং বাহার ছড়া ইউনিয়ন পরিষদ।
টেকনাফ , কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!