1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

কক্সবাজারে মা*দক বিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারে মাদক বিরোধী সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্স’ এর সার্বিক তত্ত্বাবধানে মাদক চোরাচালান এবং মাদকের ব্যবহার রোধে একটি সামাজিক সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সচেতনতা বৃদ্ধি পেলে মানুষ মাদক থেকে বিরত থাকবে, কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। দীর্ঘমেয়াদে এটি সামাজিক আন্দোলনে পরিণত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে।

উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০ জুলাই ২০২৫ তারিখে জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠিত হয়। মাদক পাচার নেটওয়ার্ক ধ্বংসে টাস্কফোর্স ইতোমধ্যে সমন্বিত অভিযান শুরু করেছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, ২০টি মাইক্রোবাস, একটি সিঙ্গেল ব্যারেল গান, একটি এলজি ও এক রাউন্ড বুলেট জব্দ করা হয়েছে এবং ৫৫৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এছাড়াও, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এসি ল্যান্ড, ডাক্তার, নির্বাচিত কলেজের অধ্যক্ষ এবং স্কুল ও মাদ্রাসাসমূহের প্রধান শিক্ষকগন, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off