1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

মিয়ানমারের ৬ নাগরিক আটকে পেল আইস ও অবৈধ কাঠ, ট্রলার জব্দ করেছে বিজিবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (২বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশের সময় কাঠ ভর্তী এক ট্রলার কে জব্দ করেছে। ওই ট্রলার থেকে ৬ মিয়ানমার নাগরিক কে আটক করেছে। পরে তাদের স্বীকার উক্তি মতে ট্রলারে তল্লাশি করে ১কেজি ক্রিস্টাল মেথ বা আইস ও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে নাফ নদী সীমান্তে উক্ত অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটকরা হলেন, মিয়ানমার আকিয়াব জেলার
মৃত মুজিবুল্লাহর ছেলে মোঃ ইলিয়াস (৫৫), করিম উদ্দীনের ছেলে মোঃ করিম(২০) মোঃ আরমানের ছেলে মোঃ ইমাম হোসেন (২৭), মোঃ আবুল কালামের ছেলে মোঃ শাহ আলম (৩০),মৃত জাকারিয়ার ছেলে মোঃ ফোরকান(২৬) ও আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল হাফেজ(৪০)।

বৃহস্পতিবার সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সকালে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিজিবি’র একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে অবৈধ কাঠ বোঝাই একটি ট্রলার নাফনদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে দেখতে পেয়ে তাদের থামার সংকেত দিলে ট্রলার টি পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করেন বিজিবি সদস্যরা।

তিনি আরো জানান, জব্দ কৃত কাঠ ও ট্রলার টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে, ধৃত ব্যক্তি ও উদ্বার কৃত আইস আইনি কার্যক্রম সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!