1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রোহিঙ্গা ক্যাম্পে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি, টেকনাফ।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবিরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি-র যৌথ উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্প -২২ এ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও তার সহযোগী সংস্থা এফআইভিডিবি ক্যাম্প পর্য়ায়ে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠি ও ক্যাম্প সংলগ্ন হোষ্ট কমিউনিটির সাথে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিকরন বিষয়ক এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোহিঙ্গা ক্যাম্প -২২ এর সম্মানিত ক্যাম্প-ইন-চার্জ মো: রফিকুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন এপিবিএন ইনসপেক্টর জাহেদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ মেম্বার, সাংবাদিকসহ উক্ত এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে এফআইভিডিবি-র পক্ষ থেকে অনুষ্ঠানের সঞ্চালনা ও ওয়ার্কশপ পেপার উপস্থাপন করেন এএইচপি বাংলাদেশ কনসরটিয়াম প্রোগ্রাম কোর্ডিনেটর সালাহ-উদ-দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্প-ইন-চার্জ রফিকুল হক বলেন- পারস্পরিক কো-অপারেশন ও সহযোগিতার মাধ্যমে আমরা ক্যাম্প- ২২ কে একটি মডেল ক্যাম্পে পরিনত করতে পারবো। আর এ জন্য দরকার আমাদের সকলের সম্মিলিত প্রয়াস, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিভি-র এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের ফলে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহাবস্থানের একটি সুন্দর পরিবেশ তৈরী হবে এবং পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা মনোভাব আগের চেয়ে বৃদ্ধি পাবে বলে তিনি বিশ্বাস করেন।

উল্লেখ যে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তার সহযোগী সংস্থা এফআইভিডিবি-র মাধ্যমে ২০২০ সাল থেকে এএইচপি বাংলাদেশ কনসরটিয়াম মাল্টি-ইয়ার প্রোগ্রামটি টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প- ২১, ২২, ২৩ (বর্তমানে বিলুপ্ত) ২৪, ২৫, ২৬ এবং টেকনাফ সদর ইউনিয়ন, বাহারছড়া ইউনিয়ন ও টেকনাফ পৌরসভায় বাস্তবায়ন করে আসছে। এই প্রোগ্রামটি অস্ট্রেলিয়া সরকারে ডিফাট-এএইচপি-র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!