1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

শাহজাহান চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে টেকনাফে যুবদলের অফিস উদ্বোধন ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে বিজয় করার লক্ষ্যে টেকনাফ সদরের ৪ নং ওয়ার্ডে যুবদলের অফিস শুভ উদ্বোধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সদরের নতুন পল্লান পাড়া এলাকায় টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ রফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল ছামাত এর পরিচালনায় উপস্থিত ছিলেন টেকনাফ সদর বিএনপি সভাপতি আব্দুর গফুর, টেকনাফ সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুর আলম, যুগ্ম আহবায়ক আব্দুল গফুর, রাসেল, ইমাম হোসেন, আহমদ হোসন, ওয়ার্ড যুবদলের সভাপতি রফিক, যুবদল নেতা সিরাজ, ওয়ার্ড বিএনপি নেতা হামিদ হোসেন, মোহাম্মদ সেলিম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর গফুর বলেন, টেকনাফ সদর যুবদলের এই অফিস উদ্বোধন আমাদের নির্বাচনের প্রস্তুতির একটি শুভ সূচনা। টেকনাফের যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। কক্সবাজার-৪ আসনের মাটি বিএনপি’র ঘাঁটি। আমাদের প্রার্থী শাহজাহান চৌধুরী একজন পরীক্ষিত নেতা, যিনি অতীতে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন।  যুবদলের প্রতিটি সদস্যকে ভোটারদের ঘরে ঘরে গিয়ে শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চাইতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off