1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

প্রাথমিক বিদ্যালয়ে টানা ৫ দিনের ছুটি

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সোমবার (২৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরসঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিও যোগ হবে। সব মিলিয়ে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বলেন, সারাদেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সময় সংবাদকে বলেন, আদালতের নির্দেশনা এখনও আমাদের কাছে পৌঁছেনি। এরআগেই সকালে আমরা বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের কিছু জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে সোমবার হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off