1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

টেকনাফে আওয়ামী লীগ নেতা সহ ৩ কৃষক অপহরণ ৮ ঘন্টা পর উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের ৩ জনকে অপহরণ করেছে চক্রের সদস্যরা। পরে সকালে পুলিশের তৎপরতায় ও স্থানীয় জনতার সহযোগিতায় পাহাড় থেকে তারা উদ্ধার হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ মে) ভোর রাতে পাহাড়ী এলাকায় নিজেদের ধান ক্ষেতে পাহারা দিতে গিয়ে তারা অপহরণের শিকার হন বলে জানাগেছে । অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী এলাকার আশরাফ জামানের পুত্র নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। উদ্ধার শেষে
তাদের রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলী অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা বাসী জানান, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোছনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার কিশোর ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও ১৬ এপিবিএন পুলিশের অফিসের পশ্চিমে পাহাড়ের পাদদেশে ধান ক্ষেতে পাহারা দিচ্ছিলেন। এসময় ভোর রাত তিনটার দিকে একদল দূর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। অপহৃত হাবিবুর রহমান গেল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধীতাও করেছিলেন বলে জানাগেছে । তিনি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

কৃষকেরা অপহরণের শিকার হওয়ায় মোছনী এলাকার জনগন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মোছনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় কিছুক্ষুন বিক্ষোভ করেছিলেন। এতে এলাকার জনগন অংশ গ্রহন করে অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ৯নং ওয়ার্ড একই পরিবারের ৩ জন অপহরণ হয়েছে শুনলাম তবে হাবিবুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের  সাবেক সহ-সভাপতি।

এর আগে এলাকার চেয়ারম্যান রাশেদমাহমুদ আলীর সহযোগিতায় স্থানীয় জনসাধারণ এলাকায় বিক্ষোভ করে রোহিঙ্গাদের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করলে এলাকাবাসীর  সংঘবদ্ধ প্রচেষ্টার মুখেএক পর্যায়ে অপহরণ কারীরা পালিয়ে যেত বাধ্য হয়। পরে খবর শোনে স্থানীয়রা তাদের কে ৮ ঘন্টাপর অপহরণ কারিদের আস্তানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গনি জানান, ঘটনা শুনার সাথে সাথে আমাদের পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্বারে জনগণকে সহযোগিতা করেছে। তবে ভিক্টিমদের পরিবার থেকে কোন অভিযোগ থানাতে দায়ের করেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off